দেহরাদূনে অমিত শাহের সফরের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী ধামি
দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত দেহরাদূন সফরকে সামনে রেখে বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ডে গিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেখানে উপস্থিত আধিকারিকদের কাছ থেক
দেরাদুনে অমিত শাহের সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী ধামি


দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত দেহরাদূন সফরকে সামনে রেখে বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ডে গিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেখানে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে প্রস্তুতির বিস্তারিত খোঁজখবর নেন তিনি। পাশাপাশি নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং-সহ বিভিন্ন ব্যবস্থাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচিতে যোগ দিতে দেহরাদূনে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই কথা মাথায় রেখেই জোরকদমে প্রস্তুতি চলছে।

মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে আগত মানুষজন যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে আধিকারিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande