জোধপুরে অবৈধ পিস্তল উদ্ধার, গ্রেফতার দুই
জোধপুর, ৫ নভেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পিস্তল-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশের ক্রাইম স্পেশাল টিম (সিএসটি)। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়
জোধপুরে অবৈধ পিস্তল উদ্ধার, গ্রেফতার দুই


জোধপুর, ৫ নভেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পিস্তল-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশের ক্রাইম স্পেশাল টিম (সিএসটি)। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার অংশুমান ভোমিয়ার নির্দেশে এই অভিযান চালানো হয়। সিএসটি-র ইনচার্জ মেহরাজ তঁওয়ার গোপন সূত্রে ললিত প্যাটেল নামে এক ব্যক্তির সন্ধান পান। এরপর পুলিশ সাংগরিয়া এলাকার বাসিন্দা ললিত প্যাটেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ললিত জানায়, তার কাছে থাকা অবৈধ পিস্তলটি সে মহেন্দ্র বডরাকে দিয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে সাংগরিয়ার বাসিন্দা মহেন্দ্র বডরার কাছ থেকে পিস্তলটি উদ্ধার করে।

সিএসটি সূত্রে খবর, ললিত প্যাটেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঝুনঝুনু জেলার গোঠড়া থানায় একটি মামলায় তার বিরুদ্ধে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ধৃত দুই ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাসনি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande