
হুগলি, ৫ নভেম্বর (হি.স.) কৃষকদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আরামবাগ মহকুমার পুরশুড়ায় প্রশাসনিক সভা থেকে কৃষকদের জন্য বড় ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, কৃষক সম্মান নিধি প্রকল্পে বছরে ৬ হাজার টাকার পরিবর্তে এবার ৯ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ কৃষকরা আগের তুলনায় বছরে আরও ৩ হাজার টাকা বেশি আর্থিক সহায়তা পাবেন।
এদিনের সভায় মুখ্যমন্ত্রী আরও জানান, কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় নতুন করে ১ লক্ষ ৭১ হাজার কৃষককে যুক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক কৃষক এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন।
কৃষকদের আর্থিক সুরক্ষা, কৃষিকাজে উৎসাহ এবং তাঁদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
পুরশুড়ার প্রশাসনিক সভা থেকে কৃষকদের জন্য একের পর এক ঘোষণা করেন তিনি। বিশেষ করে কৃষক সম্মান নিধির আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণাকে কৃষিমহলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা