৪৬ লক্ষ কৃষক উপকৃত হবেন, বন্যাবিধ্বস্ত জেলার চাষিদের শস্যবিমার ঘোষণা মুখ্যমন্ত্রীর
হুগলি, ৫ নভেম্বর (হি.স.): কৃষকদের আর্থিক সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আরামবাগ মহকুমার পুরশুড়ায় প্রশাসনিক সভা থেকে কৃষকদের স্বার্থে এই ঘ
৪৬ লক্ষ কৃষক উপকৃত হবেন, বন্যাবিধ্বস্ত জেলার চাষিদের শস্যবিমার ঘোষণা মুখ্যমন্ত্রীর


হুগলি, ৫ নভেম্বর (হি.স.): কৃষকদের আর্থিক সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আরামবাগ মহকুমার পুরশুড়ায় প্রশাসনিক সভা থেকে কৃষকদের স্বার্থে এই ঘোষণাগুলি করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৪৬ লক্ষ চাষি সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। কৃষকদের আর্থিক সুরক্ষা ও কৃষিকাজে উৎসাহ দিতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিনের সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বন্যাকবলিত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদহ এবং হুগলি জেলার চাষিরা শস্যবিমার সুবিধা পাবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে, তাঁদের আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।

বিশেষ করে হুগলি জেলার বন্যাপ্রবণ আরামবাগ মহকুমার কৃষকদের কাছে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, বন্যার কারণে এই অঞ্চলের বহু কৃষককে প্রতি বছর ফসলের ক্ষতির মুখে পড়তে হয়।

পুরশুড়ার প্রশাসনিক সভা থেকে কৃষকদের স্বার্থে একাধিক প্রকল্প ও সুবিধার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের পাশে থাকতে এবং তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার উদ্যোগী।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande