নওয়াদায় মুদির দোকানের আড়ালে মাদকের কারবার, মাদক-সহ গ্রেফতার দোকানদার
নওয়াদা, ৫ নভেম্বর (হি.স.) : মুদির দোকানের আড়ালে মাদক (গাঁজা)-এর অবৈধ কারবার চালানোর অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। বিহারের নওয়াদা জেলার রজৌলি বাজারের তাকিয়া মহল্লার কালালি গলিতে অভিযান চালিয়ে ১৩৬ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করেছে পুলি
নবদায় মুদির দোকানের আড়ালে মাদচ কারবার,মাদকসহ গ্রেফতার দোকানদার


নওয়াদা, ৫ নভেম্বর (হি.স.) : মুদির দোকানের আড়ালে মাদক (গাঁজা)-এর অবৈধ কারবার চালানোর অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। বিহারের নওয়াদা জেলার রজৌলি বাজারের তাকিয়া মহল্লার কালালি গলিতে অভিযান চালিয়ে ১৩৬ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় মাদকদ্রব্যের অবৈধ কারবার চলার খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালায় রজৌলি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্য যাচাই করার পর রাজেন্দ্র চৌধুরীর বাড়িতে থাকা মুদির দোকানে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ১৩৬ গ্রাম মাদক (গাঁজা)। ঘটনাস্থল থেকেই দোকানের মালিক রাজেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করা হয়।

ধৃতের নাম রাজেন্দ্র চৌধুরী। তিনি তাকিয়া মহল্লার কালালি গলি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সাব-ইনস্পেক্টর সচিন কুমার।

থানার ভারপ্রাপ্ত আধিকারিক রণজিৎ কুমার জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande