গোরক্ষপুর সফরে নিতিন নবীন, পূজার্চনা করলেন গোরক্ষনাথ মন্দিরে
গোরক্ষপুর, ৫ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার গোরক্ষপুর সফরে এলেন নিতিন নবীন| বৃহস্পতিবার সকালে তিনি গোরক্ষনাথ মন্দিরে পৌঁছে শিবাবতার মহাযোগী গুরু গোরক্ষনাথের দর্শন ও পূজার্চনা করেন। বিজেপির সর্বভারত
গোরক্ষপুর সফরে নিতিন নবীন, পূজার্চনা করলেন গোরক্ষনাথ মন্দিরে


গোরক্ষপুর, ৫ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথমবার গোরক্ষপুর সফরে এলেন নিতিন নবীন| বৃহস্পতিবার সকালে তিনি গোরক্ষনাথ মন্দিরে পৌঁছে শিবাবতার মহাযোগী গুরু গোরক্ষনাথের দর্শন ও পূজার্চনা করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে গোরক্ষপীঠাধীশ তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভ্যর্থনা জানান। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে উত্তরীয়, প্রসাদ ও গুরু গোরক্ষনাথের মূর্তি উপহার দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষনাথ মন্দির দর্শন করে নিতিন নবীন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রওনা হন।

এ দিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান, মেয়র ডঃ মঙ্গলেশ শ্রীবাস্তব, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) ধর্মপাল সিং, রাজ্য সরকারের জলসম্পদ মন্ত্রী স্বতন্ত্র দেব সিং, সাংসদ রবি কিষাণ, বিজয় দুবে, বিজেপির রাজ্য সহ-সভাপতি কামেশ্বর সিং, বিধায়ক বিপিন সিং প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande