কৃষকদের স্বার্থে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, কুইন্টাল প্রতি পরিবহণে ৫০ টাকা ভর্তুকি
হুগলি, ৫ নভেম্বর (হি.স.) : কৃষকদের উৎপাদিত ফসলের পরিবহণ, সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আরামবাগ মহকুমার পুরশুড়ায় প্রশাসনিক সভা থেকে কৃষকদের স্বার্থে একগু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


হুগলি, ৫ নভেম্বর (হি.স.) : কৃষকদের উৎপাদিত ফসলের পরিবহণ, সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আরামবাগ মহকুমার পুরশুড়ায় প্রশাসনিক সভা থেকে কৃষকদের স্বার্থে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের ফসল পরিবহণের ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৫০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এর ফলে কৃষকদের পরিবহণ খরচের বোঝা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নতির জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ২০০টি কৃষি বিপণন বাজারে কোল্ড রুম তৈরি করা হবে। এর ফলে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ বাড়বে এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।

এছাড়াও রাজ্যে ৫০টি স্মার্ট মান্ডি গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি স্মার্ট মান্ডির পরিকাঠামো উন্নয়নের জন্য ৩ কোটি টাকা করে বরাদ্দ করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণায় কৃষিক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, ফসল সংরক্ষণ এবং বাজারজাতকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসল যাতে সঠিকভাবে সংরক্ষণ ও বাজারে পৌঁছতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সভায় জানানো হয়।

সব মিলিয়ে পুরশুড়ার প্রশাসনিক সভা থেকে কৃষকদের আর্থিক সুবিধা ও কৃষি বিপণন পরিকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তবে প্রকল্পগুলির বাস্তবায়নের সময়সীমা ও বিস্তারিত নির্দেশিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande