জয়পুরে গোবিন্দদেবজির মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
জয়পুর, ৫ নভেম্বর (হি.স.) : বিজেপির উদ্যোগে জয়পুরে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ পদযাত্রায় যোগ দিতে বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শহরে পৌঁছেই তিনি জয়পুরের দেবতা ঠাকুর শ্রী গোবিন্দদেবজির মন্দ
জয়পুরে গোবিন্দদেবজির মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব


জয়পুর, ৫ নভেম্বর (হি.স.) : বিজেপির উদ্যোগে জয়পুরে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ পদযাত্রায় যোগ দিতে বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শহরে পৌঁছেই তিনি জয়পুরের দেবতা ঠাকুর শ্রী গোবিন্দদেবজির মন্দিরে গিয়ে পুজো দেন। দেশের পাশাপাশি রাজ্যের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন তিনি।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজস্থান সরকারের পশুপালন, গো-পালন, দুগ্ধ উৎপাদন ও দেবস্থান দফতরের ক্যাবিনেট মন্ত্রী জোরারাম কুমাওয়াত, জয়পুরের সাংসদ মঞ্জু শর্মা, বিজেপির জয়পুর শহর জেলা সভাপতি অমিত গোয়েল এবং স্থানীয় বিধায়ক বালমুকুন্দাচার্য। মন্দিরে তাঁরা সকলেই ঠাকুরজির বিশেষ দর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande