
কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : বাংলার অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি এলিট ২০২৬-২৭ দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে ৪ জনের নাম রয়েছে স্ট্যান্ড বাই হিসেবে - তুজান মুরাদ, শৌভিক রায়, গৌরাংশ জৈন (উইকেট রক্ষক) ও অনিরুদ্ধ আইচ। আগামী ১৪ নভেম্বর, খেলা - ভদোদরা। বাংলার সঙ্গে যথাক্রমে খেলা রয়েছে - বিহির ও পন্ডিচেরীর। ১৮ জনের তালিকা অনুযায়ী - প্রবীণ ছেত্রী (অধিনায়ক), রাহিল ঘোরাই (সহ অধিনায়ক), অন্যান্যরা হল (তিয়াস দাশ, মহম্মদ ইমরান, রমনদীপ ভাল্লা, নিহাল তাজ রহমান, সুনির্বান বসু, নিরুপম বর্মন, আয়ূষ মালিক, উৎসব শুক্লা, আয়ূষ পান ও অরিত্র চ্যাটার্জি, কৌশিক বৌরি, প্রিয়াংশু নাথ, এহসান মন্ডল, ময়ূখময় দত্ত, কৃষ্ণ চৌবে ও অনুষ্টুপ মিত্র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত