১০ বল বাকি থাকতেই অসমের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল বাংলার মেয়েরা
কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট জিতল বাংলা দল। এদিকে, ৬ উইকেটে অসম হারল। শুক্রবার প্রথম ব্যাটিংয়ের সুবাদেই অসম দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে - ১৩১ রান সংগ্রহ করে। বাংলার দুই বোলার - পায়েল ভাখারিয়া - ২/১৯
ম্যাচের সেরা নির্বাচিত তনুশ্রী সরকার


কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট জিতল বাংলা দল। এদিকে, ৬ উইকেটে অসম হারল। শুক্রবার প্রথম ব্যাটিংয়ের সুবাদেই অসম দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে - ১৩১ রান সংগ্রহ করে। বাংলার দুই বোলার - পায়েল ভাখারিয়া - ২/১৯ রানে (৩ ওভারে) এবং তিতাস সাধু - ১/১৭ রানে (৩ ওভারে) দখল করে। এর পাশাপাশি বাংলা দল দ্বিতীয় ব্যাটিংয়ের দরুণ তনুশ্রী সরকার - ৪৮ রান (৩১ বলে) ও মিতা পাল - ৩৭/রান (৪০ বলে) সংগ্রহ করে। এতে চাপে পড়ে যায় বিপক্ষ শিবিরের খেলোয়াড়রা। অন্যদিকে, এর জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বাংলার খেলোয়াড়রা। বাংলার দলগত স্কোর - ৪ উইকেটে - ১৩৩ রান।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande