জাতীয় রেকর্ডের মালিক, কার নিকোবরের বাসিন্দা - ব্রিডনি
কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : নারকেল চাষির মেয়ে থেকে জাতীয় রেকর্ডের মালিক। অভাবনীয় ঘটনা। সাইক্লিংয়ে নজর কাড়ছে কার নিকোবরের ব্রিডনি।প্রত্যন্ত দ্বীপ কার নিকোবরের ছোট্ট গ্রাম কিনিউকা থেকে জাতীয় সাইক্লিংয়ের মঞ্চে উত্থান ঘটল ১৬ বছরের আই এস ব্রিডনির। না
কৃষকের মেয়ে পদক জিতেই উজ্জ্বল করল মুখ


কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : নারকেল চাষির মেয়ে থেকে জাতীয় রেকর্ডের মালিক। অভাবনীয় ঘটনা। সাইক্লিংয়ে নজর কাড়ছে কার নিকোবরের ব্রিডনি।প্রত্যন্ত দ্বীপ কার নিকোবরের ছোট্ট গ্রাম কিনিউকা থেকে জাতীয় সাইক্লিংয়ের মঞ্চে উত্থান ঘটল ১৬ বছরের আই এস ব্রিডনির। নারকেল চাষ করে থাকে তার পরিবারের রুটি রুজি-রুটি। সেই পরিবারের মেয়ে ব্রিডনি সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে ৫০০ মিটার টাইম ট্রায়ালে ৩৭.৪৭৯ সেকেন্ড সময় করে জাতীয় রেকর্ড গড়েছে। সেই সঙ্গে সে ভেঙেছে ত্রিশা পলের ৩৮.৭০০ সেকেন্ডের রেকর্ড। শুক্রবার কলকাতা সাইয়ের প্রশিক্ষণ কেন্দ্র, কোচ বিশ্বজিৎ বলকৃষ্ণ সুতারের উদ্যোগ এবং পরিবারের ত্যাগই তার সাফল্যের নেপথ্যে। কার নিকোবরে সাইক্লিংয়ের উপযুক্ত পরিকাঠামো না থাকলেও কোচ নিজে উদ্যোগী হয়ে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করেন। পরে সাইয়ের কলকাতা এনসিওই-র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রশিক্ষণের সুযোগ আরও বাড়ে। বর্তমানে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে ব্রিডনি। লক্ষ্য, এশিয়ান গেমসে দেশের হয়ে পদক জয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande