
মুম্বাই, ৬ নভেম্বর (হি. স. ) : শুক্রবারও শেয়ারবাজারে অব্যাহত ছিল ষাঁঢ়ের (বুল) দৌড়। এদিন সেনসেক্স ১৭১৮ পয়েন্টের লাফ দিল। অন্যদিকে নিফটি ২৫,০০০ পয়েন্ট ছাপিয়ে গেল। শুক্রবার শেয়ার বাজারে নেতৃত্ব দেয় বেসরসারি ব্যাঙ্ক ও ওষুধ সংস্থাগুলি। তাৎপর্যপূর্ণভাবে বিশ্ববাজারের প্রবল পতনের মধ্যেও ঘুরে দাঁড়াল দেশীয় শেয়ার বাজার।
শুরুতে ৭৯,০১৬.০৫-এ নেমে গেলেও পরে তা ৭৯,৯৫৯.৪৮ পর্যন্ত ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭১৮ পয়েন্টের দুরন্ত লাফ দিয়েছে সেনসেক্স। অন্যদিকে চলতি বছরের ১ ফেব্রুয়ারির পর এদিন প্রথমবার ২৫০০০ পয়েন্ট ছাপিয়ে গেল নিফটি।
মনে করা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের (FII) রেকর্ড কেনাকাটাই বাজারকে চাঙ্গা করেছে। ৫ নভেম্বর তাঁরা ভারতীয় শেয়ার বাজারে প্রায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এদিনও বিনিয়োগের ধারা অব্যাহত ছিল। এর ফলেই ষাঁড়ের দুরন্ত দৌড়ের সাক্ষী হল ব্যবসায়ীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত