পাকিস্তানের পঞ্জাবে সড়ক দুর্ঘটনা; নিহত ১১, আহত আরও ৩৩ জন
লাহোর, ৬ নভেম্বর (হি.স.): পাকিস্তানের পাকপত্তনের কাছে একটি যাত্রিবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন। জানা গেছে, এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে। দুর্ঘটনায় ১১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। ৮ জন সামান্য আহত হয়েছেন। অন্য
পাকিস্তানের পঞ্জাবে সড়ক দুর্ঘটনা; নিহত ১১, আহত আরও ৩৩ জন


লাহোর, ৬ নভেম্বর (হি.স.): পাকিস্তানের পাকপত্তনের কাছে একটি যাত্রিবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন। জানা গেছে, এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে। দুর্ঘটনায় ১১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। ৮ জন সামান্য আহত হয়েছেন। অন্য ২৫ জনকে পাকপত্তনের জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) ভর্তি করা হয়েছে।

'ডন' পত্রিকার প্রতিবেদনে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তির উদ্ধৃত করে জানানো হয়েছে, এই দুর্ঘটনাটি দিপালপুর রোডে ঘটেছে। মুলতান থেকে কাসুরগামী একটি যাত্রিবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে জেলা ডেপুটি কমিশনার আসিফ রেজা এবং জেলা পুলিশ সুপার জাভেদ ইকবাল চাধার ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা রেসকিউ ১১২২ এবং জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজ তদারকি করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযানে ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে আটকে থাকা যাত্রীদের বের করে আনা হয়।

রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও এই দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মরিয়ম আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande