
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.) : টাটা গোষ্ঠীর অধীন সংস্থা ভোল্টাস-এর চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন নোয়েল নওরোজি টাটা। ১১ নভেম্বর ২০২৬-এ চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে অবসর নেবেন তিনি। তার পরের দিন, অর্থাৎ ১২ নভেম্বর থেকে তাঁকে সংস্থার 'চেয়ারম্যান এমেরিটাস' পদে নিয়োগ করা হবে। ভোল্টাসের বোর্ড অফ ডিরেক্টরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোয়েল টাটার জায়গায় ভোল্টাসের নতুন চেয়ারম্যান হচ্ছেন সুনীল আলারিক ডি’সুজা। তিনি বর্তমানে টাটা কনজিউমার প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও।
চেয়ারম্যান পদ থেকে নোয়েল টাটার অবসরের ২০১৩ সালের কোম্পানিজ় অ্যাক্ট অনুযায়ী, কোনও ম্যানেজিং ডিরেক্টর বা হোল-টাইম ডিরেক্টরের ৭০ বছরের বেশি বয়স হয়ে গেলে তাঁকে আর নতুন করে ওই পদে আনা যায় না। নোয়েল টাটা ১২ নভেম্বর ৭০ বছর পূর্ণ করছেন। ২০০৩ সাল থেকে ভোল্টাস-এর সঙ্গে রয়েছেন তিনি।
টাটা গোষ্ঠীর পরিচালনার রূপরেখা অনুযায়ী অনুযায়ী, নির্ধারিত অবসর বয়সে পৌঁছনোর কারণে ভোল্টাসের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে সরে যাচ্ছেন নোয়েল টাটা। ১২ নভেম্বর ২০২৬-এ তাঁর বয়স ৭০ বছর পূর্ণ হবে। সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, নোয়েল টাটার নেতৃত্ব, কৌশলী পরামর্শ ভোল্টাসের ব্যবসায়িক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত