রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিনে ২৮১ রান করেছে পাকিস্তান
রাওয়াল পিন্ডি, ৯ নভেম্বর (হি.স.) : শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে প্রথম দিনে ২৮১ রান করেছে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তান দলে টেস্টে অভিষিক্ত চারজনের মধ্যে ব্যাটসম্যান তিনজন, বোলার একজন। এর মধ্যে প্রথম দিনে আজ দু
রাওয়ালপিন্ডি টেস্টে  প্রথম দিনে ২৮১ রান করেছে স্বাগতিকরা।


রাওয়াল পিন্ডি, ৯ নভেম্বর (হি.স.) :

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে প্রথম দিনে ২৮১ রান করেছে স্বাগতিক পাকিস্তান।

পাকিস্তান দলে টেস্টে অভিষিক্ত চারজনের মধ্যে ব্যাটসম্যান তিনজন, বোলার একজন। এর মধ্যে প্রথম দিনে আজ দুজন অভিষিক্ত ব্যাটসম্যানের কাছ থেকে ফিফটি পেয়েছে পাকিস্তান। বাকি দু'জন ব্যাটিংয়ে নামেনি।

পাকিস্তানের ব্যাটিং অর্ডারে প্রথম চার জনের স্কোর—৫৭, ৫১, ৫০ এবং ৫৭*। তার মধ্যে সৌদ শাকিল ৫৭ রানে অপরিচিত থেকে দিনের খেলা শেষ করেন। আগামীকাল তাঁর কাছ থেকে সেঞ্চুরির প্রত্যাশায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ৬৭.২ ওভারে ২৮১/৫ (শাকিল ৫৭*, আরিফ ৫৭, তাহা ৫১, বাবর ৫০,ফার্নান্দো ২/৬৪, দিনুশা ১/১০, মাদুশঙ্কা ১/৮৭)।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande