রায়িশা রায় এর আকস্মিক প্রয়াণে শোকের আবহ হকির ময়দানে
কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : হকির ময়দানে শোকের ছায়া। সোমবার এক আকস্মিক ঘটনায় মৃত্যু হল এক কিশোরী হকি শিক্ষার্থীর তথা হকি খেলার প্রতি প্রেম ও তার অনুরাগীরা হতচকিত। এদিন মর্মান্তিক ও শোকাবহ সংবাদের জেরে কোন ভাষা নেই প্রতিক্রিয়া জানানোর। এন্টালি
হকির শিক্ষার্থী আকস্মিক প্রয়াণে শোকের ছায়া


কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : হকির ময়দানে শোকের ছায়া। সোমবার এক আকস্মিক ঘটনায় মৃত্যু হল এক কিশোরী হকি শিক্ষার্থীর তথা হকি খেলার প্রতি প্রেম ও তার অনুরাগীরা হতচকিত। এদিন

মর্মান্তিক ও শোকাবহ সংবাদের জেরে কোন ভাষা নেই প্রতিক্রিয়া জানানোর। এন্টালি হকি অ্যাকাডেমির প্রশিক্ষণার্থী ১৫ বছরের রায়িশা রায় আর নেই। তাঁর অকাল প্রয়াণেই শোকের ছায়া নেমে আসে। অ্যাকাডেমির সদস্য, সতীর্থ ও পরিচিত মহলে চোখে জল, শেষ বিদায়।

এত অল্প বয়সে তাঁর এই অকাল চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁর প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাই। প্রয়াত রায়িশার আত্মার চিরশান্তি কামনা করি। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন ঈশ্বর তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠজনদের দেন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা ও প্রার্থনা - হকি বেঙ্গলের তরফেও ।

উল্লেখ্য, হকি বেঙ্গল এর তরফেও শোক সংবাদ প্রকাশ করা হয়েছে। কলকাতা ময়দানে হকি অনুরাগীদের মধ্যেও ওই দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে সহপাঠী এবং সতীর্থদের মধ্যে ও এই নিয়ে শোকের আবহের ছবি ধরা পড়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande