পঞ্চম আন্তর্জাতিক জুনিয়র অলিম্পিয়াডে ভারতের পাঁচটি পদক, সংবর্ধনাকারীরা অপেক্ষারত কলকাতায়
কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : সোমবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের সাফল্য উঠে আসে। পদক জিতেই গর্বিত কৃতিরা। এই প্রসঙ্গে এদিন উল্লেখযোগ্য হল যে, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা উভয় বি
সদ্য অনুষ্ঠিত


কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : সোমবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের সাফল্য উঠে আসে। পদক জিতেই গর্বিত কৃতিরা।

এই প্রসঙ্গে এদিন উল্লেখযোগ্য হল যে, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা উভয় বিষয়েই পঞ্চম আন্তর্জাতিক জুনিয়র অলিম্পিয়াডে (IOAA-Jr.) অভাবনীয় সাফল্য পেল ভারত। প্রসঙ্গত, ১ থেকে ৮ নভেম্বর থাইল্যান্ডের উবন রাতচাথানি শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে পৌঁছেছে - দু’টি সোনা, দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক। অর্থাৎ মোট পাঁচটি পদক। গতকাল তা শেষ হয়েছে এবং পুরস্কার প্রাপকেরা কলকাতা শহরে পৌঁছেছেন।

এই সাফল্যের উদ্যাপন উপলক্ষ্যে , সোমবার (৯ নভেম্বর) সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস। এদিন বিকেল সাড়ে ৪টেয় বিধাননগরের সেক্টর ফাইভে, ৩৩ স্ট্রিট নম্বর ২৭-এ এনসিএসএমের দফতরে বৈঠকটি হবে। সাংবাদিকদের যথারীতি বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে আসন গ্রহণের অনুরোধ ও জানানো হয়েছে।

কর্তৃপক্ষের তরফেও এই নিয়ে জানানো হয়েছে যে, এনসিএসএমের ডিরেক্টর জেনারেল, পদকজয়ী পড়ুয়ারা ও তাঁদের দলনেতারা সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন। মতবিনিময়ের সুযোগ রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande