রাজ্য সরকারের তরফেও প্রেস বিজ্ঞপ্তিতে খন্ডন করা হলো তথ্য বিকৃত করে পরিবেশনের অভিযোগ
কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.): বেশ কিছু স্বার্থান্বেষী মহল সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারি পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর কাছে দাখিল করা গ্রুপ-‘বি’ আধিকারিকদের নামের ডাটাবেসের বিষয়বস্তু ইচ্ছাকৃতভাবে বিকৃত করছে। অতি সম্প
রাজ্য সরকারের তরফেও প্রেস বিজ্ঞপ্তিতে খন্ডন করা হলো তথ্য বিকৃত করে পরিবেশনের অভিযোগ


কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি. স.): বেশ কিছু স্বার্থান্বেষী মহল সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারি পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর কাছে দাখিল করা গ্রুপ-‘বি’ আধিকারিকদের নামের ডাটাবেসের বিষয়বস্তু ইচ্ছাকৃতভাবে বিকৃত করছে। অতি সম্প্রতি সেই ঘটনা রাজ্য সরকারের নজরে আসতেই তা নিয়ে সরব হয়ে এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সবিস্তারে জানানো হয়েছে।

​সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার স্পষ্টভাবেই জানাচ্ছে যে, দেশের নির্বাচন কমিশনের কাছে দাখিল করা গ্রুপ-‘বি’ কর্মচারীদের তালিকা সম্পূর্ণরূপে অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জারি করা বিদ্যমান পে-লেভেল সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। যা মেমোরেন্ডাম নং ২১৬০-F(J)WB, তারিখ ০৬.১০.২০২০ অনুযায়ী নির্ধারিত।

​উক্ত মেমোরেন্ডাম অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-তে শ্রেণিবিভাগ বিদ্যমান নিয়মের ভিত্তিতে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করেই গ্রুপ-‘বি’ কর্মচারীদের তালিকা প্রস্তুত ও দাখিল করা হয়েছে, এতে কোনও প্রকার বিচ্যুতি ঘটেনি।

​এই প্রেক্ষিতে, সাম্প্রতিক সময়ে কিছু মহল কর্তৃক গণমাধ্যমে উত্থাপিত অনিয়ম বা কারসাজির অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে সুস্পষ্টভাবে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande