আর্থিক ও আইনি সংকটে রাজপাল যাদব, পাশে দাঁড়াল চলচ্চিত্র জগৎ
মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): অভিনেতা রাজপাল যাদব বর্তমানে তাঁর জীবনের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের আইনি লড়াই ও প্রায় ৯ কোটি টাকার আর্থিক সংকটের কারণে সম্প্রতি তাঁকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়েছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র জগতের এ
আর্থিক ও আইনি সংকটে রাজপাল যাদব, পাশে দাঁড়াল চলচ্চিত্র জগৎ


মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): অভিনেতা রাজপাল যাদব বর্তমানে তাঁর জীবনের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের আইনি লড়াই ও প্রায় ৯ কোটি টাকার আর্থিক সংকটের কারণে সম্প্রতি তাঁকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়েছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার।

রাজপাল যাদবের ম্যানেজার গোল্ডি জানান, এই সংকটকালে ইন্ডাস্ট্রির বহু মানুষ সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রথম দিকে অভিনেতা সোনু সুদ প্রকাশ্যে সমর্থন জানান। পরবর্তীতে অভিনেতা গুরমীত চৌধুরী ও সঙ্গীত প্রযোজক রাও ইন্দ্রজিৎ সিংও সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের উদ্যোগের পর আরও বহু শিল্পী রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছেন।

ম্যানেজারের বক্তব্য অনুযায়ী, সলমান খান, অজয় দেবগণ এবং বরুণ ধাওয়ানের মতো একাধিক প্রতিষ্ঠিত অভিনেতাও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে এবং তিনিও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গোল্ডি আরও বলেন, রাজপাল যাদবের আইনি ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগলেও চলচ্চিত্র জগত তাঁর পাশে দৃঢ়ভাবে রয়েছে। তিনি জানান, অভিনেতার জামিনের আবেদন ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে। পরিবার ও ঘনিষ্ঠ মহলে আশাবাদ, শীঘ্রই তিনি আইনি স্বস্তি পেতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande