ট্রোলিংয়ের সময়ে মানসিকভাবে শক্তি জুগিয়েছিলেন সলমন খান, জানালেন বরুণ ধাওয়ান
মুম্বই, ১২ ফেব্রুয়ারি (হি.স.): চলচ্চিত্র ‘বর্ডার ২’–এর সাফল্য ঘিরে আপাতত খুশির আবহ অভিনেতা বরুণ ধাওয়ানের মনে। তবে ছবিটি মুক্তির আগে সামাজিক মাধ্যমে তাঁকে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল। ট্রেলার প্রকাশের পর তাঁর হাসির ভঙ্গি নিয়ে একাধিক মিম ছড়িয়ে
ট্রোলিংয়ের মধ্যেই বরুণ ধাওয়ানের পাশে দাঁড়ালেন সলমন খান


মুম্বই, ১২ ফেব্রুয়ারি (হি.স.): চলচ্চিত্র ‘বর্ডার ২’–এর সাফল্য ঘিরে আপাতত খুশির আবহ অভিনেতা বরুণ ধাওয়ানের মনে। তবে ছবিটি মুক্তির আগে সামাজিক মাধ্যমে তাঁকে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল। ট্রেলার প্রকাশের পর তাঁর হাসির ভঙ্গি নিয়ে একাধিক মিম ছড়িয়ে পড়ে এবং নানা সমালোচনার সৃষ্টি হয়। যদিও ছবি মুক্তির পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। দর্শক ও সমালোচক—উভয়েই বরুণের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন এবং একে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় বলে মনে করা হচ্ছে।

এই ট্রোলিংয়ের সময়ে বরুণের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান অভিনেতা সলমন খান। সম্প্রতি ‘বর্ডার ২’–এর সাফল্য উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরুণ জানান, ট্রোলিংয়ের সময় সলমনের পাশে থাকা তাঁকে মানসিকভাবে অনেকটা শক্তি জুগিয়েছিল। বরুণের কথায়, বর্তমান সময়ে ট্রোলিং যেন একটি প্রবণতায় পরিণত হয়েছে এবং তিনি এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দেন না।

তিনি জানান, যখন তাঁর হাসি নিয়ে সামাজিক মাধ্যমে মিম ছড়াচ্ছিল, সেই সময় গভীর রাতে সলমন খান তাঁকে ফোন করেন। বরুণ বলেন, “উনি শুধু হাসছিলেন আর বলেছিলেন—‘ভালো সময় আসছে।’ সেই মুহূর্তে ওঁর বিশ্বাস আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।”

বরুণ আরও জানান, ছবির সাফল্যের পর সলমন আবার ফোন করে তাঁকে অভিনন্দন জানান। রাত তখন প্রায় দু’টো ছিল। সেই ফোনটা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

বরুণের মতে, সলমন খান সহজে কাউকে প্রশংসা করেন না। তাই তাঁর বলা এই কথাগুলি দীর্ঘদিন তাঁকে অনুপ্রাণিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande