জামবনিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম চারজন
ঝাড়গ্রাম, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলার জামবনি থানার বড়শোল এলাকায় বুধবার বিকেলে ভয়াবহ পথদুর্ঘটনায় চারজন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছেন। আহতদের মধ্যে শুভন দত্ত ও পীযূষ রায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ব
জামবনিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম চারজন


ঝাড়গ্রাম, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম জেলার জামবনি থানার বড়শোল এলাকায় বুধবার বিকেলে ভয়াবহ পথদুর্ঘটনায় চারজন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছেন। আহতদের মধ্যে শুভন দত্ত ও পীযূষ রায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দহিজুড়ী দিক থেকে একটি মোটরবাইকে চেপে দু’জন পড়িহাটির দিকে যাচ্ছিলেন। সেই সময় পড়িহাটি দিক থেকে আসা আরেকটি মোটরবাইক অত্যন্ত দ্রুত গতিতে বড়শোল এলাকার একটি সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাইকটিকে সজোরে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে দুই মোটরবাইকে থাকা মোট চারজনই গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামবনি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং চিল্কীগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande