মাধ্যমিকের শেষ দিনে অসুস্থ পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা সম্পন্ন
ঝাড়গ্রাম, ১১ ফেব্রুয়ারি (হি.স.): চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। শিক্ষক-শিক্ষিকাদের তৎপরতায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থাতেই বিশেষ ব্যবস্থায় শেষ পরীক্ষা সম্পন্ন করে ওই ছাত্রী।
মাধ্যমিকের শেষ দিনে অসুস্থ পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা সম্পন্ন


ঝাড়গ্রাম, ১১ ফেব্রুয়ারি (হি.স.): চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। শিক্ষক-শিক্ষিকাদের তৎপরতায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থাতেই বিশেষ ব্যবস্থায় শেষ পরীক্ষা সম্পন্ন করে ওই ছাত্রী।

অসুস্থ পরীক্ষার্থীর নাম রুম্পা ভুঁইয়া। সে নয়াগ্রাম বাণী বিদ্যাপীঠের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল খড়িকা ভীমার্জুন এসসি হাইস্কুলে। বুধবার সকালেই অন্যান্য দিনের মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছয় রুম্পা। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘোরা ও তীব্র শারীরিক দুর্বলতা দেখা দেয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন। তড়িঘড়ি রুম্পাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক দুর্বলতার কারণেই সে অসুস্থ হয়ে পড়ে।

এদিকে পরীক্ষাটি যাতে নষ্ট না হয়, সে বিষয়ে তৎপরতা দেখায় স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন। নিয়ম মেনে বিশেষ ব্যবস্থায় হাসপাতালেই পরীক্ষার আয়োজন করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যেই রুম্পা তার শেষ পরীক্ষা সম্পন্ন করে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে, একই দিনে নেতাই হাইস্কুলের ছাত্রী অনুশ্রী সিংহও অসুস্থ হয়ে পড়ায় তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে ওঠে। বিষয়টি জানাজানি হতেই তৎপর হন স্কুলের প্রধান শিক্ষক। দ্রুত অনুশ্রীকে লালগড় হাসপাতালে ভর্তি করানো হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ ব্যবস্থায় হাসপাতাল থেকেই পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় নিয়মিত ক্লাস না হলেও নিজেদের প্রচেষ্টা ও মানসিক দৃঢ়তায় মাধ্যমিক পরীক্ষায় বসেছে ওই স্কুলের ছাত্রছাত্রীরা। অনুশ্রীর চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande