উদয়পুরে গবাদিপশু চুরির অভিযোগে গ্রেফতার তিন, পৃথক সড়ক দুর্ঘটনা মামলায় ধরা চালক
উদয়পুর (ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গবাদিপশু চুরি কাণ্ডে জড়িত তিন কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গোমতী জেলার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে আর কে পুর থানার ওসি সঞ্জিব লস্কর এবং গর্জি ফাঁড়ি থানার ওসি তপন চন্দ্র
চুরির মামলায় ধৃত অভিযুক্তরা


উদয়পুর (ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গবাদিপশু চুরি কাণ্ডে জড়িত তিন কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গোমতী জেলার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে আর কে পুর থানার ওসি সঞ্জিব লস্কর এবং গর্জি ফাঁড়ি থানার ওসি তপন চন্দ্র দাসের যৌথ উদ্যোগে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উদয়পুরের গর্জি এলাকা থেকে ওই তিন অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গবাদিপশু চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, গত ২ ফেব্রুয়ারি উদয়পুরের এগ্রিকালচার চৌমুহনী এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ির চালক জ্ঞান চৌধুরী ত্রিপুরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনা সংক্রান্ত মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande