মেয়েদের ওয়ান ডে ট্রফিতে অপ্রতিরোধ্য বাংলার জয়, হরিয়ানার হার
কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : মেয়েদের ওয়ান ডে ট্রফি এলিটে অপ্রতিরোধ্য বাংলা দল জয়ী । ভদোদরায় বৃহস্পতিবার হরিয়ানাকে হারাল বাংলার মেয়েরা। চলতি টুর্নামেন্টে এই খেলায় জিতে বাংলার একটানা চতুর্থ জয়। এদিন টসে জিতে বাংলা ফিল্ডিং বেছে নেয়। হরিয়ানা ৫০
বাংলা দলের দিনের সেরা খেলোয়াড় প্রিয়াঙ্কা বালা


কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : মেয়েদের ওয়ান ডে ট্রফি এলিটে অপ্রতিরোধ্য বাংলা দল জয়ী । ভদোদরায় বৃহস্পতিবার হরিয়ানাকে হারাল বাংলার মেয়েরা। চলতি টুর্নামেন্টে এই খেলায় জিতে বাংলার একটানা চতুর্থ জয়। এদিন টসে জিতে বাংলা ফিল্ডিং বেছে নেয়। হরিয়ানা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। উল্লেখ্য, নিশা ওহলান করেন - ৫৮ রান। প্রতিভা মাণ্ডি ও সুস্মিতা গঙ্গোপাধ্যায় দুটি করে উইকেট নিয়েছেন। সাইকা পান ১ উইকেট। বাংলা ৪৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অনায়াসেই। যদিও দিনের শেষে এদিনের খেলায় ম্যাচের সেরা প্রিয়াঙ্কা বালা ৯৩ বলে - ৭৮ রানে অপরাজিত। ওপেনার ধারা গুজ্জর করেছেন - ৪২ রান। প্রীতি বোস ২টি উইকেট নিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande