
লন্ডন, ১৩ ফেব্রুয়ারি (হি.স.):
২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল। টুখেলের সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। টুখেলকে ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব দেয় ইংল্যান্ড, গ্যারেথ সাউথগেটের জায়গায়।
আরও দু'বছর ইংল্যান্ডের দলের কোচের দায়িত্বে থাকতে পারার জন্য দারুন খুশি টুখেল। তিনি বলেন, “ইংল্যান্ডের সঙ্গে আমার চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি দারুন খুশি এবং গর্বিত। এখানে খেলোয়াড়দের সঙ্গে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি। বিশ্বকাপে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য তর সইছে না।”
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি