
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.):
নামিবিয়াকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল ভারত। বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের জয় ৯৩ রানে। বিশ্ব আসরে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় জয় এটি। ২০১২ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রানে জয় ছিল আগের রেকর্ডl
দিল্লিতে বৃহস্পতিবার ২০ ওভারে ভারত তোলে ২০৯ রান। জবাবে দশম ওভারে ২ উইকেটে ৮৬ রানের শক্ত অবস্থানে থেকেও ১১৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া।
চলতি আসরে দ্বিতীয় ও সব মিলিয়ে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতল গতবারের চ্যাম্পিয়ন ভারত। টানা আটটির বেশি জয় নেই আর কোনও দলের।
পাঁচ নম্বরে নেমে চারটি করে চার ও ছক্কায় ২৮ বলে ৫২ রান করার পর, ২১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন পান্ডিয়া।
আর ছয় চার ও পাঁচ ছক্কায় ২৪ বলে ৬১ রান করেন ওপেনার কিষান।
৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার বরুন চক্রবর্তী।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০৯/৯ কিষান ৬১, পান্ডিয়া ৫২, এরাসমাস ২০ রানে নিয়েছেন ৪ উইকেট।
নামিবিয়া: ১৮.২ ওভারে ১১৬ (স্টিনক্যাম্প ২৯, ফ্রাইলিঙ্ক ২২, এরাসমাস ১৮) পান্ডিয়া ২১-২, বরুন ৭-৩, আকসার ২০-২ উইকেট নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি