
ম্যানচেস্টার, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ইতিহাস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি।
প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে সিটি তিনবার বল পাঠাল। একচেটিয়া প্রাধান্য দেখিয়ে ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। গোলটি করেন সেমেনিও। এরপর দ্বিতীয় গোলটি করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলি।
আর ৩৯ মিনিটে ফিল ফোডেনের পাস পেয়ে, ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে তৃতীয় গোলটি করেন হলান্ড। এই বছরে প্রিমিয়ার লিগে হলান্ডের এটি তৃতীয় গোল।
এবারের প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে তার গোল হলো ২২টি, আসরের সর্বোচ্চ। সব মিলিয়ে মরসুমে তার গোল হল ২৯টি।
এই জয়ের পর শীর্ষস্থানের সঙ্গে সিটির ব্যবধান এখন ৩ পয়েন্টের।
২৬ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। আর ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। অবশ্য তারা একটি ম্যাচ কম খেলেছে।
আর ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিলা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি