
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালের খেলায় রবিবার বাংলা এবং জম্মু ও কাশ্মীর মুখোমুখি। প্রথম একাদশ বদল করা হয়নি। টসে জিতে সফরকারী দল ফিল্ডিং বেছে নেয়। ব্যাটিংয়ে রানের গতি বেশ মন্থর। ১/৮০ রানে বাংলার দলগত স্কোর। মধ্যাহ্নভোজের আগেই একটি উইকেট পড়ে। অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ চ্যাটার্জি দলের গোড়াপত্তন করে। দলের সংগ্রহ (২ ওভারে), - ১/৪ রান। শূন্য রানে সুদীপ প্যাভিলিয়নেই ফিরেছে অল্প সময়ের ব্যবধানে। এরপর হাল ধরে সুদীপ ঘরামি। সেমিফাইনালের খেলায় সতর্ক বাংলার খেলোয়াড়রা। রিভিউ নিয়ে এই পর্বে উইকেটে সুদীপ ঘরামি। বাংলা দলের তখন - (১০ ওভারে), - ১/২০ রান। ধীরে এগোতে থাকে বাংলা। পার্টনারশিপের পথেই হাঁটে অভিমন্যু - সুদীপ জুটি ১/৪৫ রান (১৮/ওভারে)। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত বাংলার দলগত স্কোর - ১/৮০ রান (২৮ ওভারে)। খানিক চাপ কাটিয়ে অভিমন্যু ঈশ্বরণ ৪৬ রান এবং ৩১ রানে সুদীপ ঘরামি অপরাজিত ও ক্রিজে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত