অনূর্ধ্ব - ২৩: হায়দরাবাদের বিরুদ্ধে চাপে বাংলা
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : রবিবার অনূর্ধ্ব - ২৩, কর্নেল সি কে নাইডু ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে চাপে বাংলা। প্রথম ইনিংসে মূল্যবান লিড আদায়ের পর রবিবার বারাসতের আদিত্য আকাদেমি মাঠে তৃতীয় দিনের শেষে হায়দরাবাদ ৩১২ রানে এগিয়ে রয়েছে, হাতে ২
অনূর্ধ্ব - ২৩: হায়দরাবাদের বিরুদ্ধে চাপে বাংলা


কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : রবিবার অনূর্ধ্ব - ২৩, কর্নেল সি কে নাইডু ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে চাপে বাংলা। প্রথম ইনিংসে মূল্যবান লিড আদায়ের পর রবিবার বারাসতের আদিত্য আকাদেমি মাঠে তৃতীয় দিনের শেষে হায়দরাবাদ ৩১২ রানে এগিয়ে রয়েছে, হাতে ২ উইকেট।

হায়দরাবাদের প্রথম ইনিংসে ৩৮৪ রানের জবাবে রবিবার ২৬১ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। অধিনায়ক শশাঙ্ক সি সর্বাধিক ৮৩ রান করেছেন। প্রণব বর্মা'র চার উইকেট।

এরপর দিনের শেষে এদিন দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদ ৮/ ১৮৯ রান করেছে। আরাবল্লী অবনীশ ১১৮ রান করেন। রবি কুমার ৪টি ও ইরশাদ আলম ৩টি উইকেট নেন। প্রসঙ্গতঃ সোমবার ওই খেলার শেষ দিন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande