প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। মুম্বইয়ে নেপালকে হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই শেষ আটও নিশ্চিত করেছে শাই হোপের দল। হোল্ডার-ফোর্ডদের বোলিং তোপে ৮ উইকেটে ১৩৩ রানের
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ


মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। মুম্বইয়ে নেপালকে হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই শেষ আটও নিশ্চিত করেছে শাই হোপের দল।

হোল্ডার-ফোর্ডদের বোলিং তোপে ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি পায় নেপাল। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা কাজ সেরে ফেলেন ২৮ বল বাকি রেখে। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা জেসন হোল্ডার।

সুপার এইটে পৌঁছে যাওয়া ক্যারিবিয়ানরা গ্রুপের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে বৃহস্পতিবার কলকাতায়। আর নেপালের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মুম্বইয়েই।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল : ২০ ওভারে ১৩৩/৮ (আইরি ৫৮, কামি ২৬*, হোল্ডার ২৭-৪)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৫.২ ওভারে ১৩৪/১ (হোপ ৬১*, হেটমায়ার ৪৬*; নান্দান ২৪-১)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande