ঝাড়গ্রামে জনশূন্য বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি, খোয়া গেল নগদ ও গয়না
​ঝাড়গ্রাম, ১৬ ফেব্রুয়ারি (হি. স.): ঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটল গিধনি এলাকায়। সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত গিধনির ডিপুডাঙ্গা এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা থেকে দে
ঝাড়গ্রামে জনশূন্য বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি, খোয়া গেল নগদ ও গয়না


​ঝাড়গ্রাম, ১৬ ফেব্রুয়ারি (হি. স.): ঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটল গিধনি এলাকায়। সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত গিধনির ডিপুডাঙ্গা এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা থেকে দেড়টার মধ্যে প্রয়াত জিতেন মাহালির বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়। ঘটনার সময় বাড়ির ছেলে চিরঞ্জিত মাহালি গিধনিতে তাঁদের স্টেশনারি দোকানে ছিলেন এবং তাঁর মা-ও কোনও প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছিলেন। অসাবধানতাবশত বাড়ির প্রধান দরজা বন্ধ না করেই তাঁরা বেরিয়েছিলেন। এমনকি আলমারির চাবিও আলমারিতেই ঝুলছিল বলে জানা গিয়েছে।

​সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে দুটি আলমারি খুলে নগদ টাকা এবং সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রায় ৩০ হাজার টাকা নগদ এবং বেশ কিছু গয়না চুরি গিয়েছে। খবর পেয়ে জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

​এ প্রসঙ্গে ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানান, “একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।”

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande