যাত্রাপুর সীমান্তের ধরা পড়ল মহিলা সহ ৩ বাংলাদেশি
বক্সনগর (ত্রিপুরা), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানাধীন নিদয়া পঞ্চায়েতের তিনডেবা চৌমুহনী এলাকা থেকে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আতাউল শেখ, আজিজ
তিন বাংলাদেশি নাগরিক আটক


বক্সনগর (ত্রিপুরা), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানাধীন নিদয়া পঞ্চায়েতের তিনডেবা চৌমুহনী এলাকা থেকে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক মহিলা-সহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আতাউল শেখ, আজিজুর শেখ ও রমা শেখ (কাল্পনিক নাম)। তাঁদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

যাত্রাপুর থানার ওসি জানান, শনিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও টিএসআর বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত তিনডেবা চৌমুহনী এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা তিনজনকে আটক করে রাখেন। পরে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তাঁরা প্রায় চার বছর আগে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বেঙ্গালুরুতে কাজের সন্ধানে গিয়েছিল এবং বর্তমানে দেশে ফেরার উদ্দেশ্যে ত্রিপুরা সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল।

পুলিশ সূত্রে জানা যায়, যেখানে তাঁরা অবস্থান করছিল সেই স্থান থেকে মাত্র প্রায় ৫০০ মিটার দূরেই কাঁটাতারের সীমান্ত বেড়া রয়েছে। সীমান্ত অতিক্রমের আগেই তাঁরা ধরা পড়ে এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতেই তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। রবিবার তাঁদের সোনামুড়া আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande