ভূমিকম্পে কেঁপেছে অসমের ডিমা হাসাও জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল
গুয়াহাটি, ১৭ ফেব্ৰুয়ারি (হি.স.) : আজ মঙ্গলবার বেলা ০২টা ১০ মিনিট ২০ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাও এবং পাৰ্শ্ববৰ্তী অঞ্চল। মৃদু ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর
অসমে ভূমিকম্প


গুয়াহাটি, ১৭ ফেব্ৰুয়ারি (হি.স.) : আজ মঙ্গলবার বেলা ০২টা ১০ মিনিট ২০ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাও এবং পাৰ্শ্ববৰ্তী অঞ্চল। মৃদু ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর জারিকৃত বুলেটিন অনুযায়ী, অসমের ডিমা হাসাও জেলায় ৩.৩ মাত্রার ভূমিকম্পটি ভারতীয় সময় ১৪:১০:২০ সেকেন্ডে সংঘটিত হয়েছে। কম্পনের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্রের অবস্থান ছিল ২৫.২৩° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯২.৮১° পূর্বে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande