মেট্রোয় মরণঝাঁপ, মৃত্যু ২৫ বছরের এক যুবকের
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স. ) : রবিবার বিকেলে ব্লু লাইনে মেট্রোয় মরণঝাঁপ। মৃত্যু ২৫ বছর বয়সি এক যুবকের। অল্প সময়ের জন্য ডাউন লাইনে থমকে যায় মেট্রোর চাকা। সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে ২০ নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে এই ঘটনা ঘটে। ডাউন লাইনে
মেট্রোয় মরণঝাঁপ, মৃত্যু ২৫ বছরের এক যুবকের


কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স. ) : রবিবার বিকেলে ব্লু লাইনে মেট্রোয় মরণঝাঁপ। মৃত্যু ২৫ বছর বয়সি এক যুবকের। অল্প সময়ের জন্য ডাউন লাইনে থমকে যায় মেট্রোর চাকা।

সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে ২০ নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে এই ঘটনা ঘটে। ডাউন লাইনে এক যাত্রী আচমকাই ঝাঁপ মারেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। ছুটে আসেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, এদিন বিকেলে ব্লু লাইনের টালিগঞ্জ স্টেশনে যখন ট্রেনটি ঢুকছিল তখনই ওই যাত্রী ভয়ানক কাণ্ড ঘটান ৷ ডাউন লাইনে ওই যুবক লাফ দিতেই চারিদিকে হইচই পড়ে যায় ৷ ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় ৷ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই যুবকের শারীরিক পরিস্থিতি এখন কেমন, তা জানা যায়নি। রেলের কর্মকর্তাদের তরফে জানা যায়, আধঘণ্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা ৷ ৪টে ৫০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে স্বাভাবিক হয় মেট্রো চলাচল ৷

ছুটির দিন হওয়ায়, এমনিতেই মেট্রোর সময়-ব্যবধান অন্য দিনের তুলনায় বেশি। তবে ছুটিরদিন হওয়ায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের। দ্রুত পরিষেবা স্বাভাবিক করেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande