
কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স. ) : “মমতা আর অভিষেক গলা ফাটিয়ে বাঙালি ও বাংলাভাষা-প্রেম“ নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
রবিবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “বাংলায় লোকসভা নির্বাচনে দাঁড় করাবার জন্য বাঙালি খুঁজে পান নি মমতা। তাই দাঁড় করিয়েছেন গুজরাটি মুসলমান ইউসুফ পাঠান, বিহারী শত্রুঘন আর কীর্তি আজাদকে। এক অক্ষর বাংলা বলতে পারে না এরা কেউ, এদিকে মমতা আর অভিষেক গলা ফাটিয়ে বাঙালি ও বাংলাভাষা-প্রেম দেখাচ্ছেন।
আসল ঘটনাটা সবাই কান খুলে শুনে রাখুন । মমতা হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের, ঘৃণা করেন, ঘৃণা !
কারণ হিন্দুরা ভেড়ার পালের মত একজোট হয়ে ভোট দেয় না, নিজেদের বিচার-বুদ্ধি-বিবেচনা অনুযায়ী ভোট দেয় । তাই পশ্চিমবঙ্গে যতরকম ভাবে পেরেছেন, হিন্দুদের বঞ্চিত করার চেষ্টা কিরেছেন। নিজেদের ‘সর্বভারতীয়' নাম সার্থক করতে গিয়ে পশ্চিমবঙ্গের বাইরে যেখানেই ভোটে লড়েছেন সেখানেই ১০০% জামানত জব্দ ! রাগ হবে না?”
প্রসঙ্গত, শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছিলেন, যে বাংলা ভাষার নাম করে দাঁত-মুখ খিঁচিয়ে ভোটের লোভে মমতা গলা ফাটাচ্ছেন, সেই বাংলাভাষার শিক্ষক চেয়েছিল দুটি বাঙালি ছাত্র - তাপস বর্মণ ও রাজেশ সরকার, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে, দাড়িভিট স্কুলে, ২০১৮ সালের সেপ্টেম্বরে। সেই অপরাধে মমতার পুলিশ তাদের কুকুরের মত গুলি করে মারে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত