
মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর আসন্ন সিনেমা ভূত বাংলা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে। হরর-কমেডি ধারায় ফিরে, অক্ষয় আবারও দর্শকদের ভয় এবং হাসির এক অনন্য মিশ্রণ উপহার দিতে প্রস্তুত। মঙ্গলবার প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে, যা মুক্তির আগেই উত্তেজনা তৈরি করেছে।
পরিচালক প্রিয়দর্শন এই পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে অক্ষয় কুমারের অনন্য দিকটি তুলে ধরা হয়েছে। পোস্টারে অক্ষয় কুমারকে একটি ভুতুড়ে সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি কালো চশমা পরেছেন এবং গলায় – হাতে বেশ কয়েকটি রুদ্রাক্ষের মালা পরেছেন। একজন তান্ত্রিকের মতো বেশভূষা সিনেমাটির সাসপেন্স এবং রোমাঞ্চকে আরও বাড়িয়ে তুলেছে ।
প্রসঙ্গত , অক্ষয় কুমার –এর আগে ভুল ভুলাইয়া সিনেমাটি তাঁর কমিক-হরর স্টাইল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন এবং এখন তিনি ভূত বাংলা দিয়ে আবারও একই ধারায় ফিরে আসছেন। ছবিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ভামিকা গাব্বি, টাবু এবং পরেশ রাওয়াল। ছবিটি ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন