রশ্মিকা ও বিজয়ের বিয়ের তোড়জোড়, দুই তারকা পৌঁছেছেন উদয়পুর
মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না এবং অভিনেতা বিজয় দেবেরকোন্ডা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই উপলক্ষে উভয় তারকাই রাজস্থানের উদয়পুর শহরে পৌঁছেছেন, যেখানে তাঁদের প্রাক–বিবাহ
রশ্মিকা ও বিজয়ের বিয়ের তোড়জোড়, দুই তারকা পৌঁছেছেন উদয়পুর


মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না এবং অভিনেতা বিজয় দেবেরকোন্ডা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই উপলক্ষে উভয় তারকাই রাজস্থানের উদয়পুর শহরে পৌঁছেছেন, যেখানে তাঁদের প্রাক–বিবাহ উৎসব শুরু হয়েছে।

উদযাপন শুরু হয়েছিল একটি বিশেষ প্রাক-বিবাহ নৈশভোজের মাধ্যমে। যার একটি ঝলক রশ্মিকা নিজেই তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভোজটি জাপানি খাবারের সঙ্গে সাজানো হয়েছিল। যেখানে দুর্দান্ত পরিবেশিত খাবার ছিল। টেবিলগুলি গোলাপি লিলি এবং সবুজ হাইড্রেঞ্জার তোড়া দিয়ে সজ্জিত করা হয়েছিল। অতিথিদের জন্য মুদ্রিত মেনু কার্ডগুলিও প্রস্তুত করা হয়েছিল, যা অনুষ্ঠানের জাঁকজমক প্রতিফলিত করে। বিজয় দেবেরকোন্ডা তাঁর সামাজিক মাধ্যমের বন্ধুদের সঙ্গে পুল ভলিবল উপভোগ করার ছবিও শেয়ার করেছেন। যা উদযাপনের মজাদার পরিবেশের এক ঝলক দেখায়।

সূত্র অনুসারে, ২৪ ফেব্রুয়ারি একটি মেহেন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। এরপর ২৫ ফেব্রুয়ারি হলদি ও সঙ্গীত অনুষ্ঠান হবে। আর ২৬ ফেব্রুয়ারি দুই তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন । এই রাজকীয় বিয়ের জন্য উদয়পুরের বিলাসবহুল দ্য মোমেন্টস রিসর্টকে বেছে নিয়েছে তারকা জুটি । এই বিয়ে নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত এবং সামাজিক মাধ্যমে এই দম্পতিকে ক্রমাগত শুভেচ্ছা জানাচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande