হোলির বাজারে মধ্যমণি ‘হ্যাপি হোলি’ টি-শার্ট, জমজমাট শিলিগুড়ির রঙের হাট
শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি (হি. স.):- রঙের উৎসব হোলিকে সামনে রেখে জমে উঠেছে শিলিগুড়ির বাজার। শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই রং, আবির ও রকমারি পিচকারির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের ভিড়ে বাজারে এখন উৎসবের আমেজ স্পষ্ট। ব্যবসায়ীদের একাংশে
হলির বিশেষ জামা ও রং


শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি (হি. স.):- রঙের উৎসব হোলিকে সামনে রেখে জমে উঠেছে শিলিগুড়ির বাজার। শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই রং, আবির ও রকমারি পিচকারির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের ভিড়ে বাজারে এখন উৎসবের আমেজ স্পষ্ট। ব্যবসায়ীদের একাংশের দাবি, গত বছরের তুলনায় এ বছর বিক্রি অনেকটাই ভালো। বিশেষ করে আবিরের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি নানা রঙের গুলাল ও আকর্ষণীয় ডিজাইনের পিচকারিও সমানভাবে বিক্রি হচ্ছে।তবে এ বছরের বাজারে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘হ্যাপি হোলি’ লেখা সাদা টি-শার্ট ও পাঞ্জাবি। দোলের দিন সাদা পোশাক পরে রং খেলতে অনেকেই পছন্দ করেন। সেই চাহিদাকে কেন্দ্র করেই বাজারে এসেছে নানা ডিজাইনের স্টাইলিশ টি-শার্ট। দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে, ফলে বিক্রিও হচ্ছে দেদার।অনেকেই পুরনো পোশাকের বদলে বিশেষভাবে হোলির জন্য নতুন টি-শার্ট কিনতে আগ্রহ দেখাচ্ছেন। তরুণ প্রজন্মের কাছে স্টাইলিশ লুক এখন নতুন ট্রেন্ড। সব মিলিয়ে রং, আবির ও পোশাকের বিক্রিতে সরগরম শিলিগুড়ির বাজার, আর এবারের হোলির বাজারে মধ্যমণি হয়ে উঠেছে ‘হ্যাপি হোলি’ টি শার্ট ও পাঞ্জাবি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande