অসমের বিভিন্ন স্টেশনে ১৯টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ চালু এনএফ রেলের
গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক রেল যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে অসমের বিভিন্ন স্থানে নির্বাচিত স্টেশনগুলিতে ১৯টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ চালু করেছে। এই অতিরিক্ত স্টপেজগুলি ২০
বড়পথার স্টেশনে মরিয়নি-গুয়াহাটি-মরিয়নি বিজি এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা সাংসদ কামাখ্যা তাসার


গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক রেল যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে অসমের বিভিন্ন স্থানে নির্বাচিত স্টেশনগুলিতে ১৯টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ চালু করেছে। এই অতিরিক্ত স্টপেজগুলি ২০ থেকে২ ৮ ফেব্রুয়ারি (২০২৬)-র মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশনগুলিতে যাত্রীদের যাতায়াত সহজ হবে বলে মনে করছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি জানান, ২০ ফেব্রুয়ারি থেকে ট্রেন নম্বর ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের জন্য শলচাপড়ায় অতিরিক্ত স্টপেজ প্রদান করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে ট্রেন নম্বর ১৫৬৬৯/১৫৬৭০ গুয়াহাটি-ডিব্রুগড়-গুয়াহাটি এক্সপ্রেস কামপুরে স্টপেজ এবং ট্রেন নম্বর ১৫৬১১/১৫৬১২ রঙিয়া-শিলচর-রঙিয়া এক্সপ্রেসকে জাগিরোডে স্টপেজ দেওয়া হয়েছে।

২২ ফেব্রুয়ারি থেকে ট্রেন নম্বর ১৫৬০৩/১৫৬০৪ গুয়াহাটি-লিডু-গুয়াহাটি এক্সপ্রেসকে কামপুরে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে এবং ট্রেন নম্বর ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস কাটাখালে থামার জন্য নির্ধারিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ট্রেন নম্বর ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লঙ্কায় স্টপেজ দেওয়া হয়েছে এবং ট্রেন নম্বর ১৫৪১৭/১৫৪১৮ আলিপুরদুয়ার-শিলঘাট টাউন-আলিপুরদুয়ার রাজ্যরানি এক্সপ্রেসকে আমনিতে স্টপেজ দেওয়া হয়েছে।

অতিরিক্তভাবে, ট্রেন নম্বর ১৩১২৬ কলকাতা-সাইরাং এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫৬০৯/১৫৬১০ গুয়াহাটি-সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেসের জন্য যথাক্রমে কাটাখাল এবং কাটলিছড়ায় স্টপেজ দেওয়া হয়েছে। এছাড়া, ট্রেন নম্বর ১৫৬৬৩/১৫৬৬৪ আগরতলা-শিলচর-আগরতলা এক্সপ্রেস একইদিনে সুপ্রাকান্দি হল্টে থামার কথা।

২৪ ফেব্রুয়ারি থেকে বৃহৎসংখ্যক অতিরিক্ত স্টপেজ চালু করা হয়েছে। এখন থেকে ট্রেন নম্বর ১৫৬৬৫/১৫৬৬৬ মরিয়নি-গুয়াহাটি-মরিয়নি বিজি এক্সপ্রেস বড়পথার স্টেশনে থামবে। সাংসদ কামাখ্যাপ্রসাদ তাসা বড়পথার স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রা শুরু করেন। তিনি রেলওয়ে আধিকারিক এবং স্থানীয় যাত্রীদের উপস্থিতিতে উন্নত পরিষেবাটির উদ্বোধন করে এই অঞ্চলের জন্য উন্নত যোগাযোগের গুরুত্বকে তুলে ধরেছেন। ট্রেন নম্বর ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেসকে হোজাইতে স্টপেজ দেওয়া হয়েছে। এছাড়া ট্রেন নম্বর ১৩১৭৫ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লঙ্কা স্টেশনে থামবে। তাছাড়া, ট্রেন নম্বর ১৩১৮১/১৩১৮২ কলকাতা-শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেসকে সেনচোয়ায় স্টপেজ দেওয়া হয়েছে।

২৫ ফেব্রুয়ারি থেকে ট্রেন নম্বর ১৫৬৬৫/১৫৬৬৬ গুয়াহাটি-মরিয়নি-গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৯২৮ নিউ তিনসুকিয়া-রঙিয়া এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস যমুনামুখ স্টেশনে থামবে। এছাড়া ট্রেন নম্বর ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসকে চাপরমুখ এবং কামপুরেও স্টপেজ দেওয়া হয়েছে। ট্রেন নম্বর ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় অবধ আসাম এক্সপ্রেসও লঙ্কায় থামবে।

২৬ ফেব্রুয়ারি থেকে এবং পরবর্তীকালে ট্রেন নম্বর ১৫৬১২ শিলচর-রঙিয়া এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৫৯১০ লালগড়-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস লঙ্কায় থামবে, ট্রেন নম্বর ১৫৯২৭ রঙিয়া-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস যমুনামুখে থামবে। এছাড়া, আগরতলা-দেওঘর এক্সপ্রেসকে হোজাইতে অতিরিক্ত স্টপেজ প্রদান করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande