ব্যালটযুদ্ধে নবীন-প্রবীণ মেলবন্ধনে সেনাপতি সাজাচ্ছে ঘাসফুল শিবির
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স. ) : ২৯৪ টি আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত তৃণমূলের। সূত্রের খবর, দীর্ঘ গবেষণা, পরীক্ষা-নিরীক্ষার পর অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে তালিকা। ব্যালটযুদ্ধের জন্য অবশ্যই নবীন-প্রবীণ মেলবন্ধনে সেনাপতি সাজাচ
ব্যালটযুদ্ধে নবীন-প্রবীণ মেলবন্ধনে সেনাপতি সাজাচ্ছে ঘাসফুল শিবির


কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স. ) : ২৯৪ টি আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত তৃণমূলের। সূত্রের খবর, দীর্ঘ গবেষণা, পরীক্ষা-নিরীক্ষার পর অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে তালিকা। ব্যালটযুদ্ধের জন্য অবশ্যই নবীন-প্রবীণ মেলবন্ধনে সেনাপতি সাজাচ্ছে ঘাসফুল শিবির।

মঙ্গলবার দলীয় সূত্রে প্রকাশ, তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ যেমন থাকছে, তেমন অভিজ্ঞরাও থাকছেন। বিধায়ক-রাজ্যের মন্ত্রীরা যেমন থাকছেন, তেমন এক রাজ্যসভার সাংসদেরও টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। লড়াইয়ের মাটি বুঝে এগিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক প্রার্থীকে।

আসন্ন নির্বাচনে কোন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন ঘাসফুল শিবিরের কোন সৈনিক, সেদিকে নজর রাখা যাক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন দলের শীর্ষস্তরে সম্ভাব্য প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হয়। দলের নেতৃত্বের একাংশের ধারণা, বিজেপি এখনও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফের দশা ততোধিক খারাপ। জোট চূড়ান্ত হলেও আসন বণ্টন নিয়ে হাজার জটিলতা। সেদিক থেকে শাসক শিবির এখনই অনেকটা এগিয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande