
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুম্নাম খেমচাঁদ সিংকে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নেমচা কিপগেন এবং লোসি দিখোর মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্যও তাঁদের শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া তিনি মণিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী কোন্থৌজম গোবিন্দদাস সিং এবং খুরাইজম লোকেন সিংকেও অভিনন্দন জানিয়েছেন। মণিপুরের নতুন নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, তাঁরা মণিপুরের সাধারণ মানুষের উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করবেন। বুধবার সামাজিক মাধ্যম 'এক্স' হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য যুম্নাম খেমচাঁদ সিংকে অভিনন্দন। সেইসাথে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নেমচা কিপগেন ও লোসি দিখো এবং মণিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় কোন্থৌজম গোবিন্দদাস সিং ও খুরাইজম লোকেন সিংকেও অভিনন্দন জানাতে চাই। আমার বিশ্বাস, তাঁরা মণিপুরের আমার ভাই-বোনদের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করবেন।”
হিন্দুস্থান সমাচার / সোনালি