ফটিকরায়ে স্কুল ভবন ও সেতুর উদ্বোধন, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষার আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
ফটিকরায় (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের জ্ঞান উজার করে দিতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী
ফটিকরায়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


ফটিকরায় (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের জ্ঞান উজার করে দিতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। নৈতিকতার ভিত্তিতে শিক্ষা গ্রহণ করলে তবেই তারা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে।

বুধবার ফটিকরায় বিধানসভা এলাকার পিএম-শ্রী হাজিবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই নতুন ভবনের পাশাপাশি তিনি মনু নদীর উপর সায়দারপাড় থেকে কুমারঘাটের সারদাপল্লির মধ্যে ১২ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ডবল লেন সেতুর শিলান্যাস এবং ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে মিলন মেলারও উদ্বোধন করেন।

মনু নদীর উপর ১৪৮.২০ মিটার দৈর্ঘ্য ও ৮.৫০ মিটার প্রস্থের এই সেতু চালু হলে রাতাছড়া, কাঞ্চনবাড়ি ও ফটিকরায় পঞ্চায়েত এলাকার প্রায় সাত হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সহজে কুমারঘাট বাজারে পৌঁছে দিতে পারবেন এবং কুমারঘাট রেল স্টেশনের সঙ্গেও যোগাযোগ আরও সহজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সমস্যা বুঝে উন্নয়নমূলক কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অ্যাক্ট ইস্ট’ নীতির ফলে ত্রিপুরায় রেল ও সড়ক যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। পাশাপাশি মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রেও রাজ্য উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘লাখপতি দিদি’ প্রকল্পে লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে ত্রিপুরা।

শিক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করা হচ্ছে। উচ্চশিক্ষার পরিকাঠামোও রাজ্যে বহুলাংশে উন্নত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ড. তমাল মজুমদার, পুলিশ সুপার সুদা সুদাম্বিকা আর-সহ অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande