তরুণদের ভাবনায় প্রতিফলন কেন্দ্রীয় বাজেট ২০২৬–এ, নদীয়ার দীপায়নের সাফল্যে গর্ব রাজ্যের
নয়াদিল্লি, কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি. স.):-কেন্দ্রীয় বাজেট ২০২৬–এ তরুণ প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে “বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ” কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচিতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গাংনাপুরের বাসিন্দা দীপায়ন সুন্দর ঘোষ জা
দীপায়ন


নয়াদিল্লি, কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি. স.):-কেন্দ্রীয় বাজেট ২০২৬–এ তরুণ প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে “বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ” কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচিতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গাংনাপুরের বাসিন্দা দীপায়ন সুন্দর ঘোষ জাতীয় স্তরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশজুড়ে হাজার হাজার তরুণ–তরুণী আবেদন করেন। বহুস্তরীয় বাছাই প্রক্রিয়া—কুইজ, লিখিত মূল্যায়ন এবং প্রেজেন্টেশন পর্ব পেরিয়ে দীপায়ন চূড়ান্ত ২৫ জনের এলিট ফাইনাল কোহর্টে জায়গা করে নেন।নয়াদিল্লিতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে নিজের উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করেন। “আত্মনির্ভর ভারত: মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড” শীর্ষক তাঁর প্রস্তাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে সার্কুলার ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমে রূপান্তর, ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টারের পুনরুজ্জীবন, টিয়ার–টু ও টিয়ার–থ্রি শহরের উন্নয়ন, শিল্প করিডরের কাছে বিশ্ববিদ্যালয় স্থাপন, খাদি–হস্তশিল্প ও ওডিওপি শিল্পের প্রসার এবং ONDC–র মাধ্যমে যুবনেতৃত্বাধীন MSME ও রফতানি বৃদ্ধির বিষয়গুলি গুরুত্ব পায়। দীপায়নের দাবি, এই প্রস্তাবগুলির একাধিক দিক কেন্দ্রীয় বাজেট ২০২৬–এর ঘোষণায় প্রতিফলিত হয়েছে। একমাত্র এনএসএস স্বেচ্ছাসেবক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে তাঁর এই সাফল্য রাজ্যের যুবসমাজের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande