তাঁতের শাড়িতে পদ্ম ও ‘জয় শ্রী রাম’, শান্তিপুরে বিজেপি প্রচারে অভিনব উদ্যোগ তাঁতির
শান্তিপুর, ৭ ফেব্রুয়ারি (হি. স.): নদীয়া জেলার শান্তিপুরের হবিবপুর এলাকার বাসিন্দা পেশায় তাঁতি বিজয় বিশ্বাস নিজের শিল্পকৌশলকে রাজনৈতিক ভাবনার সঙ্গে মিলিয়ে এক অভিনব উদ্যোগ নিলেন। সম্প্রতি তিনি নিজের তাঁতে একটি বিশেষ শাড়ি তৈরি করেছেন, যেখানে পদ্মফুলে
বিশেষ শাড়ি


শান্তিপুর, ৭ ফেব্রুয়ারি (হি. স.): নদীয়া জেলার শান্তিপুরের হবিবপুর এলাকার বাসিন্দা পেশায় তাঁতি বিজয় বিশ্বাস নিজের শিল্পকৌশলকে রাজনৈতিক ভাবনার সঙ্গে মিলিয়ে এক অভিনব উদ্যোগ নিলেন। সম্প্রতি তিনি নিজের তাঁতে একটি বিশেষ শাড়ি তৈরি করেছেন, যেখানে পদ্মফুলের নকশার পাশাপাশি ‘জয় শ্রী রাম’ লেখা ফুটিয়ে তোলা হয়েছে। শাড়িটির নকশায় ভারতীয় জনতা পার্টির প্রতীক ও দলীয় ভাবনার প্রতিফলন স্পষ্ট।বিজয় বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির সমর্থক এবং নিজের শিল্পের মাধ্যমে দলের প্রচারে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই এই উদ্যোগ নেন। বন্ধু দেবনারায়ণ দাসের সঙ্গে আলোচনা করে প্রায় আড়াই মাস পরিকল্পনার পর শাড়ি তৈরির কাজ শুরু করেন তিনি। সম্পূর্ণ খাঁটি সুতির কাপড়ের উপর হাতে কারুকার্য করা এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় আট দিন। পদ্মফুলের নকশা ও ‘জয় শ্রী রাম’ লেখাই শাড়িটির প্রধান আকর্ষণ।বিজয়ের আশা, কোনও সহৃদয় ব্যক্তি শাড়িটি কিনে দলীয় মিছিল বা কর্মসূচিতে পরিধান করলে প্রচার আরও বিস্তৃত হবে। তিনি আরও জানান, আগামী দিনে শান্তিপুরে বস্ত্রমন্ত্রী এলে সুযোগ পেলে শাড়িটি তাঁর হাতে তুলে দিতে চান। শাড়ির সম্ভাব্য দাম ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখা হলেও ভবিষ্যতে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কম দামে তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। স্থানীয়দের মতে, বিশ্বাস ও শিল্পকে মিলিয়ে এই উদ্যোগ এলাকায় বিশেষ সাড়া ফেলেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande