ইতালির অধিনায়ককে বরণ ইডেন গার্ডেন্সে
কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর খেলায় স্কটল্যান্ড ও ইতালি পরস্পরের মুখোমুখি হয়েছে। তবে তার আগে আনুষ্ঠানিকভাবে কলকাতায় ইডেন গার্ডেন্সে এই মহারণ শুরু হয়। শীতকালীন আমেজ সর
ইডেন গার্ডেন্সে ইতালির অধিনায়ককে বরণ হল


কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর খেলায় স্কটল্যান্ড ও ইতালি পরস্পরের মুখোমুখি হয়েছে। তবে তার আগে আনুষ্ঠানিকভাবে কলকাতায় ইডেন গার্ডেন্সে এই মহারণ শুরু হয়। শীতকালীন আমেজ সরিয়ে ভিড় জমতে শুরু করেছে স্টেডিয়ামে। ইতিমধ্যেই ৪,৬৮৬ জন দর্শক হাজির হয়েছেন ইডেন গার্ডেন্সে।​সোমবার আইকনিক ইডেন গার্ডেন্সে দুপুরে ইতালি ও স্কটল্যান্ডের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর খেলা শুরুর আগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিএবি-র যুগ্ম সচিব মদনমোহন ঘোষ সবুজ গালিচা পাতা ইডেনের মাটিতেই ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে বিশেষ স্মারকসহ সংবর্ধনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande