
কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার সেমিফাইনালে যাওয়া প্রায় সুনিশ্চিত। এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশকে হারাতে ৭ উইকেট দরকার বাংলার। পরাজয় রুখতে প্রাণপণ লড়াইয়ে সফরকারী দল। ১ রানের জন্য ত্রি - শতরানের ইনিংস অধরা সুদীপ ঘরামির।
এদিকে, অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে। রঞ্জি সেমিফাইনালে পৌঁছাতে সুনিশ্চিত করেছে বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে মঙ্গলবার ম্যাচের শেষ দিনে জয় থেকে ৭ উইকেট দূরে অভিমন্যু ঈশ্বরণের দল। অন্ধ্রপ্রদেশ এখনও পিছিয়ে রয়েছে ২৭০ রানে। হার বাঁচাতে লড়াইয়ে রয়েছে দল।
অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে এদিন (১৯৯.১ ওভারে) ৬২৯ রানে শেষ হয়েছে বাংলার প্রথম ইনিংস। সুদীপ কুমার ঘরামি ১ রানের জন্য ত্রি-শতরান হাতছাড়া হল। ৫৯৬ বল খেললেন, যা বাংলার ব্যাটারদের মধ্যে নয়া রেকর্ড। ৩১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯৯ রানে ক্লিন বোল্ড হন তিনি । শাকির হাবিব গান্ধী ৫ রানের জন্য শতরান অধরা। ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ২২৯ বলে ৯৫ রান করে গান্ধী। ঘরামি ও গান্ধীর সপ্তম উইকেট ৬ ৭জুটিতে ৪৮৫ বলে ২২১ রান সংগ্রহ করে বাংলা।
মহম্মদ শামি ৭টি বাউন্ডারি ও তিনটি ছক্কা'র সাহায্যে ৩৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস উপহার। আকাশ দীপ ১২ রানে আউট। ৬ রানে অপরাজিত মুকেশ কুমার। শাইক রশিদের ঝুলিতে গেছে ৪ উইকেট।
এরপর অন্ধ্রপ্রদেশ চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। অধিনায়ক রিকি ভুঁই ১৮ ও নীতীশ কুমার রেড্ডি ১ রানে অপরাজিত। আকাশ দীপ, সূরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত