শিলিগুড়ির রাজপথে বিজেপির পরিবর্তন যাত্রায় উপচে পড়া ভিড়
শিলিগুড়ি, ১০ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ‘পরিবর্তন যাত্রা’ মঙ্গলবার শিলিগুড়িতে পৌঁছায়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই যাত্রা মাটিগাড়া হয়ে নকশালবাড়ি পর্যন্ত যায়। এদিন সেবক রোডের খাটু শ্যাম
বিজেপির পরিবর্তন যাত্রা


শিলিগুড়ি, ১০ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ‘পরিবর্তন যাত্রা’ মঙ্গলবার শিলিগুড়িতে পৌঁছায়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই যাত্রা মাটিগাড়া হয়ে নকশালবাড়ি পর্যন্ত যায়।

এদিন সেবক রোডের খাটু শ্যাম মন্দিরে পূজাৰ্চনার মাধ্যমে এই যাত্রার সূচনা হয়। এরপর বিজেপি নেতা ও কর্মীদের বিশাল মিছিল শহরের প্রধান রাস্তাগুলো দিয়ে এগোতে থাকে। এই পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় এবং দীপক বর্মন–সহ দলের একাধিক নেতা ও কর্মী। যাত্রাপথে শিলিগুড়ির হাশমি চকে একটি সভারও আয়োজন করা হয়।

হাশমি চকের সভা থেকে বিজেপি নেতৃত্ব রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ শানান। নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন এবং ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তাঁরা রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দেন। বিজেপি নেতাদের দাবি, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে তাঁরা রাজ্য সরকারের ব্যর্থতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande