চণ্ডীপুর থেকে বিজেপির ‘সংকল্প যাত্রা’ চৈতন্যপুরে, প্রাক্তন সিপিএম কাউন্সিলরসহ ১০ জনের যোগদান
হলদিয়া, ১০ মার্চ (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির ‘সংকল্প যাত্রা’কে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। মঙ্গলবার চণ্ডীপুর থেকে শুরু হওয়া এই যাত্রা নন্দকুমার, মহিষাদল ও সুতাহাটা হয়ে শেষ পর্যন্ত হলদিয়ার চৈতন্যপুরে পৌঁছায়। যাত্রাপথ জুড়ে বিজেপি
যোগদান


হলদিয়া, ১০ মার্চ (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির ‘সংকল্প যাত্রা’কে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। মঙ্গলবার চণ্ডীপুর থেকে শুরু হওয়া এই যাত্রা নন্দকুমার, মহিষাদল ও সুতাহাটা হয়ে শেষ পর্যন্ত হলদিয়ার চৈতন্যপুরে পৌঁছায়। যাত্রাপথ জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সহ দলের একাধিক নেতা-কর্মী। বিভিন্ন এলাকায় যাত্রাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় এবং পথসভা ও জনসংযোগ কর্মসূচিও করা হয়।এদিন চৈতন্যপুরে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করে সিপিএম থেকে বিজেপিতে যোগদানের ঘটনা। হলদিয়া পৌরসভার এক প্রাক্তন সিপিএম কাউন্সিলর সহ প্রায় ১০ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি দাবি করেন, আগামী দিনে আরও বহু মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হবেন।এই সংকল্প যাত্রাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande