এসআইআরের চূড়ান্ত তালিকায় গরমিলের অভিযোগে সিপিএম ও কংগ্রেসের মিছিল বহরমপুরে
বহরমপুর, ১০ মার্চ (হি.স.): এসআইআরের চূড়ান্ত তালিকায় গরমিল-সহ বিভিন্ন অভিযোগে সিপিএম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে মিছিল করলো মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। দুই দলের নেতা ও কর্মী, সমর্থকরা এ দিন পথে নামেন। মঙ্গলবার দুপুরে দুই দলের মিছিলই শহরের বিভিন্ন এ
এসআইআরের চূড়ান্ত তালিকায় গরমিলের অভিযোগে সিপিএম ও কংগ্রেসের মিছিল বহরমপুরে


বহরমপুর, ১০ মার্চ (হি.স.): এসআইআরের চূড়ান্ত তালিকায় গরমিল-সহ বিভিন্ন অভিযোগে সিপিএম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে মিছিল করলো মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। দুই দলের নেতা ও কর্মী, সমর্থকরা এ দিন পথে নামেন। মঙ্গলবার দুপুরে দুই দলের মিছিলই শহরের বিভিন্ন এলাকায় ঘোরে। টেক্সটাইল কলেজের মোড় চত্বরে দু’টি মিছিল মুখোমুখি হয়। সেই সময় কংগ্রেস ও সিপিএম নেতাদের একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। টেক্সটাইল কলেজ মোড়ে কংগ্রেসের একটি সভা হওয়ার কথা রয়েছে এ দিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande