
শিমলা, ১০ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। সোমবার রাতে চৌপাল মহকুমার নেরওয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ২৬৮ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করেছে। এই ঘটনায় দুই যুবক গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম সুরজ রাওয়াত, তিনি উত্তরকাশী জেলার তহসিল দুন্ডার ধোতারি উদরি গ্রামের বাসিন্দা। অন্যজন শিবম রাওয়াত উত্তরাখণ্ডের দেহরাদূনের বাসিন্দা। সোমবার রাতে নেরওয়া থানার একটি পুলিশ দল ফেদজিপুলে একটি নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। সেই সময় একটি স্কুটারকে ফেদজিপুল থেকে আসতে দেখা যায়। পুলিশকে দেখে স্কুটারে থাকা দুই যুবক আতঙ্কিত হয়ে স্কুটারটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ২৬৮ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। এরপরই পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে।
এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা উত্তরাখণ্ড থেকে মাদকের চালানটি এনেছিল এবং স্থানীয় যুবকদের কাছে তা বিক্রি করার পরিকল্পনা করছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন